দেশব্যাপী চলছে ভলিবল প্রতিভা প্রশিক্ষণ

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৮:৪০
জাতীয় ক্রীড়া পরিষদের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় দেশব্যাপী ‘তৃণমূল পর্যায় থেকে বাছাইকৃত প্রতিভাবান ভলিবল খেলোয়াড়দের প্রশিক্ষণ কর্মসূচি-২০১৬’ পরিচালিত হচ্ছে।
 
গত ২২ জুলাই গাজীপুর জেলায় শুরু হয়ে ক্রমাগত সারাদেশব্যাপী এই কর্মসূচি চলছে। আগামী ৩০ আগষ্ট পর্যন্ত প্রথম পর্যায়ে পাঁচটি জেলায় বালিকা ও ১১ টি জেলায় বালক সহ ১৬টি জেলায় অনুষ্ঠিত হবে।
 
ইতোমধ্যে, গাজীপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, খুলনা ও কুড়িগ্রাম জেলায় উক্ত প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে এবং ৩১ জুলাই গাজীপুর,  ৩ আগস্ট ঠাকুরগাঁওয়ে ১ম পর্বের প্রশিক্ষণ শেষ হয়েছে।