প্রথমবারের মতো শুরু জাতীয় গেনসিরিউ কারাতে

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৮:৪৭
বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের যৌথ উদ্যোগে শুরু হয়েছে প্রথম জাতীয় গেনসিরিউ কারাতে প্রতিযোগিতা ও প্রথম জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা-২০১৬।
 
বৃহস্পতিবার মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুইদিন ব্যাপি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ও জুজুৎসু এসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক খন্দকার প্রিন্স, এমপি।
 
এসময় উপস্থিত ছিলেন জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম নিউটন, লায়ন নাদিরা আহসানসহ অন্যান্য কর্মকর্তারা।
 
উদ্বোধনী দিনে গেনসিরিউ প্রতিযোগিতায় মেয়ে মাইনাস ৩০ কেজি ওজন শ্রেনীতে প্রথম হন হোপ স্কুলের আঁখি রানি দাস। ছেলে মাইনাস ৩০ কেজিতে প্রথম হন হোপ স্কুলের সজিব হাসান। ছেলে মাইনাস ৪০ কেজিতে প্রথম হন যশোর জেলা ক্রীড়া সংস্থার মো. সোহানুর। মেয়ে মাইনাস ৪০ কেজিতে প্রথম হয়েছেন হোপ স্কুল সাভার ঢাকার সুমাইয়া আক্তার। মেয়ে মাইনাস ৪৫ কেজিতে প্রথম হন রাজশাহীর বৈশাখী এবং মেয়ে মাইনাস ৫২ কেজিতে প্রথম হন ইয়াং  টাইগার ঢাকার তাসলিমা আক্তার। 
 
মেয়ে সিনিয়র কাতায় প্রথম হন গেনসিরিউ কারাতে ঢাকার ফারিয়া রহমান। 
 
দুইদিন ব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতা শেষ হচ্ছে শুক্রবার। বিকেল সাড়ে ৫টায় প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করবেন লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক গর্ভনর এম কে বাশার।
 
প্রথমবার আয়োজিত এ দুটি প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে ছেলে ও মেয়ে সর্বমোট ২৫০জন খেলোয়াড় অংশগ্রহণ করছে।