টেস্টে উইকেটের সেঞ্চুরি স্টার্কের

আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ১৯:৩৬
টেস্ট ক্রিকেটে একশ’ উইকেট পূর্ণ করলেন অস্ট্রেরিয়ান পেসার মিচেল স্টার্ক। গলেতে শ্রীলংকার বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে নিজের শততম উইকেট শিকার করেন স্টার্ক।
 
ম্যাচের প্রথম দিনের দ্বিতীয় সেশনে ইন ফর্ম ব্যাটসম্যান শ্রীলংকার কুসল মেন্ডিজকে আউট করে শততম উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি।
টেস্ট ক্রিকেটে উইকেটের সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ার ৩৭তম বোলার এখন বাঁ-হাতি পেসার। ম্যাচের প্রথম বলেই ওপেনার দিমুথ করুনারতেকেও আউট করেন স্টার্ক।
 
২০১১ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হওয়া ২৬ বছর বয়সী এ পেসার নিজের ২৭তম টেস্টেই একশ উইকেট শিকার করলেন। ৫১ ওয়ানডেতে তার উইকেট সংখ্যা ৯৮।