স্বাধীনতার মাসে এসএন্ডএমসের জিন্স প্যান্টে মিলছে অফার

আপডেট : ২২ মার্চ ২০১৯, ১৯:১০

জিন্স প্যান্ট তৈরি প্রতিষ্ঠান  ‘এসএন্ডএম’ দিচ্ছে অনলাইনে বিশেষ অফার। স্বাধীনতার মাস উপলক্ষে এই অফার দেওয়া হচ্ছে। 

এক প্রেস বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, হোলসেলারদের জন্য ১০ শতাংশ অফার দিচ্ছে তারা। অফলাইনের পাশাপাশি অনলাইনেও এই অফার চলবে। এই অফার বেসিক এবং প্রিমিয়াম জিন্সের জন্য প্রযোজ্য। অনলাইনে অর্ডার করতে এবং বিস্তারিত জানতে https://www.thesandm.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।

অনেক বছর ধরে জিন্স মার্কেট নিয়ে কাজ করছে ‘এসএন্ডএম’। বাংলাদেশের মানুষের কি ধরনের জিন্স প্রয়োজন সেটা নিয়ে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি দেশের মানুষ যাতে কম দামে ভালো পণ্য পায় সে বিষয়টাও গুরুত্বসহকারে দেখছে প্রতিষ্ঠানটি।

‘এসএন্ডএম’ এর প্রধান নির্বাহী মুক্তার হোসেন বলেন, ‘এই মাস আমাদের স্বাধীনতার মাস, এই মাসেই আমরা স্বাধীনতা পেয়েছি। এই আনন্দের মাসকে আরো আনন্দময় করে তোলতে আমাদের এই বিশেষ অফার। সব সময়ই আমাদের কিছু না কিছু অফার থাকবে।’ 

বর্তমানে প্রতিষ্ঠানটির ঢাকার গাজীপুর স্টোর থাকলেও, বেশি গুরুত্ব দিচ্ছে অনলাইনে। খুব তাড়াতাড়ি বাংলাদেশের সব জায়গায় অফলাইনে মিলবে। প্রেস বিজ্ঞপ্তি

ইত্তেফাক/জেডএইচ