কুড়িগ্রামে বন্যার্তদের মধ্যে চাল, ডাল, মুড়ি, চিড়া, মোমবাতি, ম্যাচ, খাবার সেলাইন, প্যারাসিটামল, মেট্রোনিডাজল ও বিশুদ্ধ খাবার পানি বিতরণ করেছে যুবলীগ।
যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের নির্দেশে এবং দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমানের সার্বিক তত্বাবধানে যুবলীগ কেন্দ্রীয় কমিটির একটি বিশেষ টিম বৃহস্পতিবার এ সব ত্রাণ বিতরণ করেন।
বিশেষ টিমে ছিলেন- যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য রেকায়েত আলী খান লিয়ন, সফেদ আসফাক তুহিন, ডা. মো. মাহফুজার রহমান উজ্জল, নাজমুল হোসেন জুয়েল, মুক্তাদিউর রহমান শিমুল, এম কামরুল হাসান লিংকন, সামসুল আরেফিন নাঈম, বাবলুর রহমান বাবলু, এমএএইচ শাহ জয়, মেজবাহ উদ্দিন।
এ সময় আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা যুবলীগ আহ্বায়ক রুহুল আমিন দুলাল ও যুগ্ম-আহ্বায়ক রেদোয়ানুল হক দুলালসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতারা।
