রংপুরে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৬৫

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ১১:১০
 
রংপুরের আট উপজেলা থেকে মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৬৫ জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। 
 
বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।
 
রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) সাইফুর রহমান জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি।