কুমিল্লার মুরাদনগর উপজেলার শীর্ষ ইয়াবা ব্যবসায়ী ও ওয়ারেন্টভুক্ত আসামি বাবা এরশাদকে (৩০) ৭০ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ১১টার দিকে এরশাদকে কুমিল্লা জেল হাজতে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় উপজেলাধীন মুরাদনগর-কৃষ্ণপুর সড়কের ধামঘর ইউনিয়নের পরমতলা গ্রামের দুলাল মিয়ার বাড়ির সামনে থেকে পরমতলা গ্রামের বাসিন্দা এরশাদকে গ্রেফতার করা হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান তথ্যের সত্যতা জানান, তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। শুক্রবার সকালে মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে আরো একটি মামলা হয়েছে।
