আগামী ১১ আগস্ট বৃহস্পতিবার কাঁধের অপারেশন করাবানে বাংলাদেশি পেসার মুস্তাফিজ। তার অস্ত্রোপচার করবেন চিকিৎসক এন্ড্রু ওয়ালেস।
শুক্রবার একথা নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তিনি বলেন, বাংলাদেশ থেকে রবিবার মুস্তাফিজের কাছে যাচ্ছেন বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী।
মুস্তাফিজের চিকিৎসা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিন্দুমাত্র ঝুঁকি নিতে নারাজ। সাসেক্স ক্লাবের হয়ে এসেক্স ও সারে ক্লাবের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার পর মুস্তাফিজ চোটের কবলে পড়ার সাথে সাথেই ইসিবির সাথে পরামর্শ করে যত দ্রুত সম্ভব সর্বোত্তম অর্থোপেডিক সার্জনের মাধ্যমে মুস্তাফিজের চিকিৎসা করাতে উদ্যোগ নিয়েছে বিসিবি।
