বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের যৌথ্য উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপি প্রথম জাতীয় গেনসিরিউ কারাতে ও প্রথম জাতীয় জুজুৎসু প্রতিযোগিতা শেষ হয়েছে।
শুক্রবার জাতীয় গেনসিরিউ কারাতে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে সাভারের জামগড়া স্কুল অব হোপ। তারা পেয়েছে ৪টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৬টি ব্রোঞ্জসহ ১৬টি পদক। রানার্স আপ হয়েছে ইয়াং ড্রাগন মার্শাল আর্ট যশোর। তারা পেয়েছে ৩টি স্বর্ণ ও ৩টি ব্রোঞ্জসহ মোট ৬টি পদক।
এদিকে জুজুৎসু প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মার্শাল আর্ট স্টার্স একাডেমি, মিরপুর। রানার্স আপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় হয়েছে ব্রাদার্স ইউনিয়ন কাব।
মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ করেন লায়ন্স কাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক গর্ভনর এমকে বাশার।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য গোলাম ফারুক খন্দকার প্রিন্স,এমপি।
এসময় বিশেষ অতিথি ও পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন নাদিরা আহসান, ইন্টারন্যাশনাল গেনসিরিউ কারাতে দো ফেডারেশন জাপানের প্রধান প্রশিক্ষক সিহান ইয়াসিতু সুজুকি, মার্শাল আর্ট কনফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান উজ জামান মনি ও বাংলাদেশ জুজুৎসু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ড. মো. রফিকুল ইসলাম নিউটনসহ অন্যান্যরা।
প্রথমবার আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে ছেলে ও মেয়ে সর্বমোট ২৫০জন খেলোয়াড় অংশ গ্রহন করে।
