এবার বিদেশি ফিজিও-ট্রেইনার আনবে বাফুফে

আপডেট : ০৫ আগস্ট ২০১৬, ২১:১৩
জাতীয় ফুটবল দলের জন্য কোচের পাশাপাশি এবার বিদেশি ফিজিও-ট্রেইনার আনতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ট্রেইনার হিসেবে এরই মধ্যে দণি আফ্রিকার রেইদেন ভার্ডেনের সঙ্গে কথাবার্তা চূড়ান্ত করে ফেলেছে ফেডারেশন। আগামী ১৮ আগস্ট প্রধান কোচ টম সেইন্ট ফিটের সঙ্গে চুক্তি নবায়নের দিনই ভার্ডেনের সঙ্গে চুক্তি সেড়ে ফেলতে চায় ফেডারেশন।
 
এমনটাই জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। 
 
আন্তর্জাতিক ম্যাচের জন্য ফিটনেসের দিক থেকে বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারদের বেশ ঘাটতি রয়েছে। বেলজিয়ামে ফিরে যাবার আগে টম সেইন্ট ফিটও বিষয়টি জানিয়েছেন ফেডারেশনকে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচিং স্টাফদের তালিকায় নতুন যোগ হয়েছেন একজন বিদেশি ট্রেইনার।
 
জাতীয় দলের ফুটবলারদের ফিটনেসের ঘাটতি সাম্প্রতিক পারফরমেন্সে স্পষ্ট হয়ে উঠেছে। এই ঘাটতি মেটাতেই এবার বিদেশি কোচের পর বিদেশি ট্রেইনারের দিকে ঝুঁকছে বাফুফে।