ঐশ্বরিয়ার প্রশংসায় দীপিকা

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১০:৫৮
 
হলিউডে অভিনয় করে ভারতের জন্য সুনাম বয়ে এনেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোণ। কিন্তু দীপিকা মনে করেন, এই সুনাম বয়ে আনার প্রথম দাবিদার ঐশ্বরিয়া রায় বচ্চন। 
 
সম্প্রতি ডেকান ক্রনিকলকে দেয়া এক সাক্ষাৎকারে দীপিকা পাড়ুকোণ বলেছেন, আমার দৃষ্টিতে সে (ঐশ্বরিয়া) প্রথম ভারতের জন্য সুনাম এনেছেন। তবে অনিল, ইরফান, প্রিয়াঙ্কা অথবা আমি যারাই বিশ্বের চলচ্চিত্রের বাজারে স্থান করে নিয়েছি সবাই ভাল কাজ করেছে। 
 
তিনি আরো বলেন, আমরা সবাই ভাল কাজের অংশ হতে পেরেছি। গায়ের রং নয় মেধার কারণেই আমরা এরকম জায়গায় যেতে পেরেছি। 
 
হলিউড যাত্রা সম্পর্কে জিজ্ঞাস করা হলে দীপিকা বলেন, সত্যি বলতে, আমি আমার কাজকে হলিউড কিংবা বলিউডে ভাগ করতে চাই না। দেুই জায়গার ছবিতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। এখানে শুধু ভাষার পার্থক্য রয়েছে। হলিউড যাত্রাকে আমি আলাদাভাবে দেখতে চাই না। এটা আমার কাজের পরিধি বাড়ার একটা অংশ। খবর: ওয়ান ইন্ডিয়া।