আধুনিক প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার এটিএম মেশিন। সাধারণত টাকা তোলার জন্য সাধারণ মানুষের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এটিএম। সৌদি আরবে তো এটিএম মেশিন থেকে পাওয়া যায় সোনার বার। তবে এবার নিউজিল্যান্ডের একটি শহরে এমন একটি এটিএম মেশিন বসানো হয়েছে যেখানে শহরের বাসিন্দারা তাদের অনুভূতি জমা রাখতে পারবেন।
যন্ত্রটিতে একটি স্পর্শকাতর স্ক্রিন রয়েছে, যেটিতে মানুষের ১ হাজার ধরনের অনুভূতি দেখানো হবে। এই স্ক্রিনে স্পর্শ করে শহরের বাসিন্দারা তাদের অনুভূতি জমা করতে পারবে বা জানাতে পারবে। মূলত মানুষের মনের খবর জানতেই কর্তৃপক্ষ এমন অভিনব উদ্যোগ নিয়েছে।
স্থানীয় কমিউনিটি মুখপাত্র অ্যাশ হলওয়েলস বলেন, এই যন্ত্রটি বসানোর উদ্দেশ্য হলো, টাকা আর অর্থনৈতিক উন্নতি হিসাবের বাইরে, মানুষের মনের খবর রাখা। আমরা আরো কিছু নতুন চাকরির সুযোগ তৈরি করেছি, এর বাইরে জানার চেষ্টা যে, একটি শহরের বাসিন্দা হিসাবে আমরা কেমন আছি?
উদ্যোক্তাদের আশা, এর ফলে শহরের মানুষের অনুভূতি সম্পর্কে সহজেই ধারণা পাওয়া যাবে।-বিবিসি
