আনুশকার ভুলে প্রকাশ্যে আলিয়া-সিদ্ধার্থের ঘনিষ্ঠ মুহূর্ত!

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১২:৪৪
প্রথম ছবি 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর শুটিংয়ের সময় থেকেই আলিয়া ভাট ও সিদ্ধার্থ মালহোত্রার বাস্তব জীবন কেমিস্ট্রি আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। যদিও আজ অবধি আলিয়া বা সিদ্ধার্থ কেউ তাদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি, কিন্তু বলিউডের এটা ওপেন সিক্রেট যে, তারা প্রেম করছেন।
 
সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছিল, ক্যাটরিনা কাইফের সঙ্গে 'বার বার দেখো' করতে গিয়ে নাকি সিদ্ধার্থ-ক্যাট একটু বেশিই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন। এর ফলে আলিয়ার সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যায় সিদ্ধার্থের! এসব যে কেবলই গুজব তার প্রমাণ মিলল ফিল্ম ফেয়ার ম্যাগাজিনের এডিটর জিতেশ পিল্লাইয়ের জন্মদিনের পার্টিতে।
 
এই জন্মদিনের পার্টিতে বলিউডের মোটামুটি সব ‘হুজ হু‘রাই উপস্থিত ছিলেন। গেস্ট লিস্টে নাম ছিল আলিয়া এবং সিদ্ধার্থেরও। দুজনেই প্রায় একই সময়ে পার্টিতে ঢোকেন। পার্টির ভেতরে কী হয়েছে তা জানা না গেলেও এই পার্টির একটা ছবি সামনে এসেছে।
 
ছবিটা আনুশকা শর্মা পোস্ট করেন। তার এবং জিতেশের ছবি। এ পর্যন্ত ঠিক ছিল‚ কিন্তু ছবির এক কোণায় অস্পষ্টভাবে দেখা যাচ্ছে, আলিয়া এবং সিদ্ধার্থ একে অপরের বাহুবন্ধনে আবদ্ধ। আনুশকার অজান্তেই আলিয়া-সিদ্ধার্থের রিয়েল লাইফ কেমিস্ট্রি ধরা পড়েছে গোটা পৃথিবীর সামনে।