বিয়ে করলেন গায়িকা ও সংবাদ পাঠিকা লোপা হোসেইন। শুক্রবার গীতিকার ও সুরকার সিরাজুম মুনিরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি।
ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার একটি রেস্তোরাঁয় তাদের আকদ হয়।
গীতিকার ও সুরকারের পাশাপাশি সিরাজুম মুনির পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। আমেরিকান একটি প্রতিষ্ঠানে ম্যানেজার পদে কর্মরত তিনি।
গানের মাধ্যমেই পরিচয় লোপা ও সিরাজুম মুনিরের। এরপর প্রেম ও সবশেষে প্রণয়। সিরাজুম মুনিরের কথা ও সুরে বেশকিছু গান করেছেন লোপা।
