জঙ্গিবাদ, নৈরাজ্য ও সন্ত্রাসের বিরুদ্ধে জেলা কমিটি, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের লক্ষে আজ শনিবার দুপুরে নেত্রকোনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে ১৪ দল এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদ হল রুমে এবং জেলা আওয়ামী লীগ সভাপতি প্রবীণ রাজনীতিবিদ মতিয়র রহমান খানের সভাপতিত্বে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জঙ্গিবাদের বিরুদ্ধে কমিটি গঠনের কারণ ব্যাখ্যা করে স্বাগত ভাষণ দেন জেলা আওয়ামী লীগের সম্পাদক ও সাবেক এমপি আশরাফ আলী খান খসরু।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবও ক্রীড়া উপমন্ত্রী ও নেত্রকোনা-২ আসনের এমপি আরিফ খান জয়, আওয়ামী লীগ নেতা অধ্যাপক তফসির উদ্দিন খান, এডভোকেট আমিরুল ইসলাম, নূর খান মিঠু, প্রশান্ত রায়, উপজেলা আওয়ামী লীগ সম্পাদক এডভোকেট জিএম খান পাঠান বিমল, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আমিন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান খান রতন, জেলা প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, মুক্তিযোদ্ধা খন্দকার আনিছুর রহমান, সাহিত্য কর্মী অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী এবং মৌলানা লুৎফর রহমান প্রমুখ। সভায় দ্রুত জঙ্গিবাদ বিরোধী কমিটি গঠনের জন্য সকল দলের ইউনিটকে নির্দেশ প্রদান করা হয়।
