সাংবাদিকের ওপর হামলা, প্রতিবাদে মৌন মিছিল

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৫:৪১
সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল করেছে সাংবাদিকরা। এ সময় হামলাকারীদের এখনও আটক করতে না পারায় পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করেছেন তারা। 
 
শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল প্রেসক্লাবের সামনে মুখে কালো কাপড় বেঁধে মৌন মিছিল করে সাংবাদিকরা। 
 
সাংবাদিক খোকা মোহাম্মদ চৌধুরীর ওপর হামলার প্রতিবাদে পরবর্তী কর্মসূচির ঘোষণ করেন আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি মোজ্জাফর হোসেন জয়।