আন্তর্জাতিক ফুটবল থেকে মিলনারের অবসর

আপডেট : ০৬ আগস্ট ২০১৬, ১৮:৩৩
আর জাতীয় দলের জার্সি গায় জড়াবেন না ইংলিশ মিডফিল্ডার জেমস মিলনার। শনিবার  এক ঘোষণায় এমনটি জানায় দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের।
 
জানা যায়, পরিবারকে আরও বেশি সময় দিতেই ৩০ বছর বয়সী এ তারকার এমন সিদ্ধান্ত।
 
সম্প্রতি ইউরো ২০১৬ তে বাজে পারর্ফম করে ইংল্যান্ড। শেষ ষোলো থেকেই বিদায় নিতে হয়। আর হারের প্রভাব এসে দলের বেশ কয়েকজন ফুটবলারের ওপর পড়ে। ধারণা করা হচ্ছে এমন কারণেও অবসরে যেতে পারেন মিলনার।
 
২০০৯ সালে জাতীয় দলে অভিষিক্ত হন ৩০ বছর বয়সী মিলনার। তিনি দলের হয়ে ৬১টি ম্যাচ খেলেছেন। তবে জাতীয় দলে অবসর নিলেও ক্লাব লিভারপুলের হয়ে খেলে যাবেন তিনি।