এখন থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত নম্বরও দেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান।
শনিবার রাজধানীর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) এক কর্মশালায় অধ্যাপক মাহবুবুর রহমান এ কথা বলেন। তিনি বলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে।
উল্লেখ্য, ১৮ আগস্ট এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে। গ্রেড পদ্ধতিতে ফল দেওয়া শুরুর পর থেকেই নম্বর দেওয়া বন্ধ করা হয়েছিল। শুধু জিপিএ কত পেল, তা দেওয়া হতো। এখন শিক্ষার্থীরা জিপিএ-এর পাশাপাশি প্রাপ্ত মোট নম্বরও জানতে পারবে।
