রিও অলিম্পিকে মেয়েদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে বিশ্বরেকর্ড করেছেন হাঙ্গেরির কাতিনকা হোসসু।
বিশ্ব রেকর্ড গড়তে ৪ মিনিট ২৬.৩৬ সেকেন্ড নিয়েছেন এই ‘লৌহ মানবী’।
যুক্তরাষ্ট্রের মায়া ডির্যাডো ৪ মিনিট ৩১.১৫ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন। আর ৪ মিনিট ৩২.৩৯ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন স্পেনের মিরেইয়া বেলমন্তে গার্সিয়া।
লন্ডনে ২০১২ অলিম্পিকে আগের একই বিভাগে ৪ মিনিট ২৮.৪৩ সেকেন্ড নিয়ে বিশ্ব রেকর্ড গড়েছিলেন চীনের ইয়ে শিয়েন।
ইত্তেফাক/এএস
