ইউটিউবে মুক্তি পেল পরীমনি অভিনীত ‘রক্ত’ ছবির আইটেম গান। শনিবার রাতে মুক্তি পাওয়ার পর সাড়া ফেলেছে ব্যয়বহুল এই গানটি।
`স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে/প্রেমের ছড়াছড়ি/হায়রে কি যে করি/আমি ডানাকাটা পরী`- এমন কথা দিয়েই শুরু হয়েছে গানটি। এর সুর করেছেন কলকাতার প্রিয় চট্টোপাধ্যায় এবং কণ্ঠ দিয়েছেন কনিকা কাপুর। নৃত্য পরিচালনায় আছেন বাবা যাদব।
আসন্ন ঈদুল আযহায় বাংলাদেশ ও কলকাতায় একযোগে মুক্তি পাবে ‘রক্ত’ ছবিটি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিতে আরো আছেন কলকাতার নবাগত রিক্ত রোশন, অমিত হাসান, আশীষ বিদ্যার্থী প্রমুখ।
ইত্তেফাক/ এএস
