সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীসহ আটক ৩৯

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৩:৪২
 
সাতক্ষীরায় পুলিশের বিশেষ অভিযানে বিএনপি-জামায়াতের সাত নেতা-কর্মীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রবিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে পুলিশের একাধিক টিম অভিযান চালিয়ে তাদের আটক করে।
 
আটককৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানায় ১৫ জন, কলারোয়া থানায় চারজন, তালায় তিনজন, কালিগঞ্জে তিনজন, শ্যামনগরে পাঁচজন, আশাশুনিতে ছয়জন, দেবহাটায় একজন ও পাটকেলঘাটায় থানায় দুইজন রয়েছেন।
 
এর মধ্যে সাতক্ষীরা জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সামাদ রয়েছেন। শনিবার রাত ৯টার দিকে শহরের রাজার বাগান এলাকা থেকে নাশকতার একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকায় পুলিশ তাকে আটক করে।
 
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
 
 
ইত্তেফাক/এএস