ইংল্যান্ড ক্রিকেট দলের সফর নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক

আপডেট : ০৭ আগস্ট ২০১৬, ১৫:১৫
আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে ইংল্যান্ড ক্রিকেট দলের সফরের বিষয় নিয়ে আন্ত:মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 
 
আজ রবিবার সকালে বৈঠক শুরু হয়ে দুপুরে শেষ হয়। এ সময় ইংল্যান্ড দলের নিরাপত্তার বিষয়ে বিশদ আলোচনা করা হয়। সম্প্রতি জঙ্গি তৎপরতা ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিশেষভাবে নজর রাখার কথা উঠে এসেছে। ইংল্যান্ড ক্রিকেট দলের সফরের সময় তাদের নিরাপত্তাসহ সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কিভাবে রাখা যায় সে ব্যাপারে বৈঠকে আলোচনা করা হয়। 
 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দীন চৌধুরী সুজন বৈঠকে ছিলেন।
 
তিনি জানান, মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে আসার আগে ইন্ডিয়া যাবে ইংল্যান্ড দল। সেখানে সফর শেষে বাংলাদেশে ৩০ সেপ্টেম্বর দলটির আসার কথা রয়েছে। তাদের নিরাপত্তার বিষয়ে বৈঠকে আলোচনা করা হয়েছে।
 
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর ইংল্যান্ড ক্রিকেট দল একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে।
 
 
 
ইত্তেফাক/এমআই