বিজেএমসির নতুন চেয়ারম্যান মাহমুদুল হাসান

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৫:৪৪
 
বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) চেয়ারম্যান হিসেবে মো. মাহমুদুল হাসানকে  নিয়োগ দিয়েছে সরকার। রবিবার এই সংক্রান্ত আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস (মেম্বার ডিরেক্টিং স্টাফ) হিসেবে কর্মরত ছিলেন মাহমুদুল।
 
আদেশ জারির ফলে মাহমুদুল হাসান বিজেএমসির চেয়ারম্যানের দায়িত্ব চালিয়ে আসা অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হুমায়ুন খালেদের স্থলাভিষিক্ত হলেন। তিনি ২০১২ সালের ২৫ জুলাই থেকে গত ২৯ জুলাই পর্যন্ত চুক্তিতে চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন। 
 
তার চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর করপোরেশনের পরিচালক (উৎপাদন ও পাট) এ কে নাজমুজ্জামান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
 
 
ইত্তেফাক/এএস