দুর্ঘটনায় শেষ হয়ে গেল ফ্রান্সের জিমন্যাস্ট সামির আইত সাইদের অলিম্পিক স্বপ্ন। রিও অলিম্পিকের প্রথম দিনেই একটি মারাত্মক দুর্ঘটনায় দুই পা ভেঙে যায় সাইদের।
অলিম্পিক অ্যারেনায় ভল্ট শেষ করে ল্যান্ডিংয়ের সময় দুর্ঘটনায় পড়েন সাইদ। উঠতে পারেননি আর। পায়ের নিচের অংশ উল্টে গেছে। হাঁটু মারাত্মক ক্ষতিগ্রস্থ। পরে জানানো হয়, দুই পা'ই ভেঙেছে তার।
২৬ বছরের সাইদ রিং স্পেশালিস্ট। তিনি সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়নও। ২০১২ লন্ডন অলিম্পিক তিনি মিস করেছিলেন ইনজুরির কারণে। তাকে নিয়েই স্বর্ণের স্বপ্ন দেখছিল ফ্রান্স।

২০০৪ সালে এথেন্স অলিম্পিকে জিমন্যাস্টিক্সের পারফেক্ট টেন পয়েন্ট পদ্ধতিতে পরিবর্তন আসে।এখন পয়েন্ট শুরু হয় ১০ থেকে। এই বাড়তি পয়েন্টের জন্য জিমন্যাস্টদের বিপজ্জনক কসরৎ করতে হয়। দুর্ঘটনা ঘটায় এবার এই পদ্ধতি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।
