চট্টগ্রামে সাবেক ফুটবলারদের সংগঠন মর্নিং ফিটনেস জোনের আন্তঃ ফুটবল টুর্নামেন্টে আশু ফাইটার্স চ্যাম্পিয়ন হয়েছে। মামুনের একমাত্র গোলে গত শনিবার সকালে সিআরবি’র শিরিষ তলা মাঠে অনুষ্ঠিত ফাইনালে আশু ফাইটার্স ১-০ গোলে মিজান কিংসকে হারায়। মামুন হন সেরা খেলোয়াড়।
খেলা শেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক হাসান মুরাদ বিপ্লব পুরস্কার বিতরণ করেন। ঢাকা ব্রাদার্স ইউনিয়নের সাবেক অধিনায়ক সংগঠনের প্রতিষ্ঠাতা দেবাশীষ বড়–য়া দেবুর সঞ্চালনে আরো উপস্থিত ছিলেন সিনিয়র কর্মকর্তা ও সাবেক ফুটবলার মাহামুদুর রহমান মাহবুব, সাবেক তারকা ফুটবলার রাকিব মাহমুদ, জাহাঙ্গীর আলম বাবুল, সিরাজুল ইসলামসহ অন্য কর্মকর্তাবৃন্দ।
