মেক্সিকোর পূর্বাঞ্চলে ভূমিধসে কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘আর্ল’র প্রভাবে ভারীবর্ষণের কারণে শনিবার এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।
দেশটির ন্যাশনাল সিভিল প্রটেকশন করডিনেটর লুইস পুয়েন্টি’র অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টের বরাত দিয়ে সোমবার বাংলাদেশ সময় সকালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য প্রকাশ করে।
