দিনাজপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১১:৪১
দিনাজপুর সদর উপজেলায় আনুমানিক ৬০ বছর বয়সী অজ্ঞাত এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
 
পুলিশ জানায়, সোমবার সকাল আটটার দিকে স্থানীয়দের খবরে উপজেলার চুনিয়াপাড়া এলাকায় দিনাজপুর-ফুলবাড়ি মহাসড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
 
পুলিশের ধারণা, রাতে কোনো গাড়ির চাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হয়েছেন।
 
দিনাজপুর কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুজ্জামান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
 
ইত্তেফাক/এএসএমইউ