চলতি বছরের শুরুর দিকে প্রেমের সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে আলোচনায় আছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর। তবে সম্প্রতি ক্যাটরিনার বাড়িতে নাকি গিয়েছিলেন রণবীর।
প্রেমের সম্পর্কের ভাঙনের পর থেকে পরস্পরকে এড়িয়ে চলছেন রণবীর ও ক্যাটরিনা। এর মাঝেও ‘জগ্গা জাসুসে’র শুটিং শেষ করেছেন তারা। শোনা গেছে, ছবিটির গানের শুটিংয়ের রিহার্সালে নাকি আলাদা অংশগ্রহণ করেছেন। তবে সম্প্রতি ক্যাটরিনা কাইফের বাড়িতে গিয়েছিলেন রণবীর কাপুর। তাদের এক বন্ধু সেখানে উপস্থিত ছিলেন। ঐ বন্ধু জানিয়েছে, রণবীরকে দেখে তেমন বিস্মিত হননি ক্যাটরিনা।
একটি সূত্রের বরাত দিয়ে ডেকান ক্রনিকল বলেছে, ঐ বন্ধুটি রণবীরকে সেখানে দেখার আশা করেননি। কিন্তু ক্যাটরিনা বিস্মিত হননি। বরং তাকে দেখে মনে হয়েছে, তিনি রণবীরের আগমন আশা করেছিলেন।
তবে সম্পর্ক জোড়া লাগানো নাকি পেশাগত কারণে ক্যাটরিনার বাড়িতে রণবীরের আগমন সেটি সময়ই বলে দেবে। খবর: বিজনেস অব সিনেমা।
ইত্তেফাক/এএস
