মির্জাপুরে ট্রাকচাপায় শিশুর মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ১৪:৫৪
 
টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের চাপায় অয়ন সরকার মান্না (৫) নামের এক শিশু নিহত হয়েছে। সোমবার সকালে ফতেপুর ইউনিয়নের ফতেপুর বাদ্যকর পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। 
 
অয়ন সরকার উপজেলার থলপাড়ার (বৈলানপুর) হরিদাস সরকারের ছেলে। সে ফতেপুর বাদ্যকরপাড়ার ব্র্যাক স্কুলের প্রি-প্রাইমারি শ্রেণির ছাত্র। 
 
মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল আলম জানান, সকালে অয়ন তার দাদির সঙ্গে স্কুলে যাচ্ছিল। এসময় পেছন থেকে মাটি ভর্তি একটি ট্রাক শিশুটিকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে।
 
 
ইত্তেফাক/কেকে