ম্যাচ পাতানোর প্রচেষ্টায় জড়িত থাকার অভিযোগে চার দক্ষিণ আফ্রিকান ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে দেশটির ক্রিকেট বোর্ড। ঐ চারজনের মধ্যে রয়েছেন জাতীয় দলের সাবেক উইকেটরক্ষক থামি সোলেকাইল। তাকে ১২ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছে।
এছাড়া জিন সাইমসকে ৭ বছর এবং ইথি ভালাতি ও পুমেলেলা মাতশিকেকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। ২০১৫ সালের র্যাম-স্ল্যাম টি-টোয়েন্টিতে ফিক্সিংয়ে জড়ানোতেই এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড।
নিষিদ্ধ চার ক্রিকেটারই নিজেদের কৃতকর্মের জন্য এই রায় মেনে নিয়েছেন। ২০১৬ সালের ১ আগস্ট থেকে নিষেধাজ্ঞা কার্যকর হবে। দীর্ঘ তদন্তের পরই এমন সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের দুর্নীতি দমন ইউনিট। ক্রিকইনফো
