লন্ডনের স্বঘোষিত গাধার অনুবাদক মানুষকে এই প্রাণীর অনুভূতি ও ব্যবহার বুঝতে প্রযুক্তি ব্যবহার করতে উৎসাহ দিচ্ছে।
ওয়েস্ট ইয়র্কশায়ারের বাসিন্দা মার্ক ইনেসন ডেউসবারিতে ‘রিয়াল ডাংকি’-র মালিক। ২০ বছর ধরে তিনি এই গাধার উপর গবেষণা করছেন, তার মতে এই প্রাণীটি অনেক আবেগী! এন্টারটেইনমেন্ট গ্রুপ মেরলিন ইভেন্টস, ‘রিয়াল ডাংকি’-র সঙ্গে যৌথভাবে লন্ডনের জুবিলী গার্ডেনে গাধায় চড়ে ঘোরার পাশাপাশি প্রযুক্তির মাধ্যমে গাধার ভাষা ইংরেজিতে অনুবাদ করে শোনানো হয়। ১৭টি ঘোড়ার মালিক মার্ক ইনেসেন বলেন, আমরা গাধার মুখের অনুভূতি ও নড়াচড়া দিয়ে আমরা তার অনুভূতি নিয়ে সেটা নতুন প্রযুক্তির মাধ্যমে অনুবাদ করি। মার্কের কয়েকটি প্রাণী ‘সেরা সৈকতের গাধা’ নির্বাচিত হয়েছে।
ইনেসন বলেন, আমরা দিন রাত গাধাগুলোর সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করি এবং তাদের বিভিন্ন আচরণ, আবেগ এবং তারা কী ভাবছে সেটা ধরার চেষ্টা করি। মেরলিন ইভেন্টসের মুখপাত্র ক্লো কাউচম্যান, প্রযুক্তির মাধ্যমে গাধার ডাক বিশ্লেষণ করা হয়- গাধার ইই-আও আও ডাকের তারতম্যের উপর নির্ভর করে গাধার অনুভূতি অনুবাদ করা হয়। ইনেসন নিজের ওয়েবসাইটে গাধাদের চুমু দিচ্ছেন এমন এক ছবিতে ক্যাপশন দিয়েছেন, আমি আমার গাধাদের অনেক ভালোবাসি এবং পৃথিবী ও গাধার মধ্যে আমি তাদেরই বেছে নেব। রয়টার্স।
