সিরিজ জিততে মঙ্গলবার মাঠে নামছে কোহলিরা

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২১:০০
বিরাট কোহলির ভারত চার টেস্ট সিরিজে প্রথম দুটি জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-০ ব্যবধানে এগিয়ে থাকাতেই সন্তুষ্ট নয়। এবার লক্ষ্য সিরিজ জয়।
 
মঙ্গলবার সেন্ট লুসিয়ায় শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টটি জিতে সিরিজ নিশ্চিত করতে চায় তারা। বৃষ্টির জন্য প্রায় একটা দিন নষ্ট হওয়ার পর শেষ দিনে ক্যারিবীয় লোয়ার অর্ডারের অসাধারণ লড়াইয়ে দাপুটে অবস্থানে থেকেও দ্বিতীয় টেস্ট ড্র করতে হয় ভারতকে।
 
এ কারণেই তৃতীয় টেস্টে জয় পেতে মরিয়া কোহলির দল। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে এখন পর্যন্ত মাত্র চারটি টেস্ট হয়েছে। ২০০৬ সালে ভারত এই মাঠে একটি টেস্ট খেললেও তা ড্র হয়েছিল। বার্তা সংস্থা জানায় এই উইকেটে ব্যাটসম্যানরা সুবিধা পাবেন।