কুষ্টিয়ার মিরপুরে দুর্বৃত্তরা এক বর্গাচাষীর ৬ কাঠা জমির কাঁচা মরিচের ক্ষেত কর্তন করেছে। দূর্বৃত্তরা রবিবার গভীর রাতে উপজেলার চিথলিয়া ইউনিয়নের চিথলিয়া গ্রামের আব্দুল মালেক মল্লিকের ছেলে বর্গাচাষী ওহিদ আলীর ৬ কাঠা জমির কাঁচা মরিচের ক্ষেত কর্তন করে। এ ব্যাপারে ওই চাষী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ভুক্তভোগী চাষী ওহিদ আলী লিখিত অভিযোগে জানান, জুলাপাড়া মাঠে ১২ কাঠা জমি বর্গা নিয়ে তিনি মরিচের আবাদ করেন। রোববার রাতে শত্রুতাবশতঃ কে বা কারা ওই মরিচ ক্ষেতে প্রবেশ করে ধারালো হাসুয়া দিয়ে ৬ কাঠা জমির মচির ক্ষেত কর্তন করে। এতে তার ২৫ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে তিনি দাবী করেন।
ইত্তেফাক/এ এন
