মিরপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৮ আগস্ট ২০১৬, ২৩:২৭
কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে বাবলী নামের দেড় বছরের এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। বাবলী পৌরসভার ৭নং ওয়ার্ড নওপাড়া মহল্লার বাবলার মেয়ে।
সোমবার দুপুরে পরিবারের সকলের অলক্ষ্যে বাবলী বাড়ীর পাশের পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা টের পেয়ে তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
ইত্তেফাক/এ এন