১৯ তম স্বর্ণ জিতলেন ফেলপস

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০০:৩৭
নিজের অর্জনটাকে আরো বাড়িয়ে নিলেন মাইকেল ফেলপস। গতকাল সোমবার ভোরে রিও অলিম্পিকে তার নেতৃত্বে ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতে যুক্তরাষ্ট্র। ফলে ১৯ তম অলিম্পিক স্বর্ণ  জয়ের আনন্দে ভাসেন আমেরিকান কিংবদন্তি।
 
রিওর পুলে নেমেই ঝড় তুলেন ফেলপস। ১০০ মিটার ফ্রিস্টাইল রিলের হিটে ছিলেন না তিনি। ফাইনালে পুলে সতীর্থদের সঙ্গে তাকে আসতে দেখে আনন্দে নেচে উঠে ভক্তদের মন। যুক্তরাষ্ট্রের স্বর্ণ জয়ের মূল কাজটুকু করেন ফেলপস।
 

যুক্তরাষ্ট্রের হয়ে প্রথমে শুরু করেন কায়েলেব ড্রেসেল। প্রথম লেগ শেষে এগিয়ে ছিল লন্ডন অলিম্পিকের স্বর্ণ জয়ী ফ্রান্স। কিন্তু দ্বিতীয় লেগে ফেলপস জলে নেমে এগিয়ে দেন দলকে। ব্যবধানটা আর কমাতে পারেনি ফরাসিরা। রায়ান হেল্ড আর ন্যাথান অ্যাড্রিয়ান লিড ধরে রাখেন। যুক্তরাষ্ট্র সময় নেয় তিন মিনিট ৯.৯২ সেকেন্ড। রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হয় ফ্রান্সকে। অস্ট্রেলিয়া পায় ব্রোঞ্জ। ২০০৯ সালের পর প্রথমবারের মতো মেজর আন্তর্জাতিক আসরে ৪০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতে আমেরিকানরা।-বিবিসি