আড়াইহাজারে সিএনজি অটোরিকশার চাপায় শিশু নিহত

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ০৯:৫৭
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সিএনজি অটোরিকশার চাপায় সাজেদুর রহমান (৩) নামে একটি শিশু নিহত হয়েছে। সোমবার সন্ধ্যায় উপজেলার বিশনন্দী ইউনিয়নে চালকচর গ্রামে এই ঘটনা ঘটে। সে ওই গ্রামের আলমাছ মিয়ার ছেলে। 
 
জানা গেছে, শিশুটি আড়াইহাজার-বিশনন্দী সড়কের চালকচরে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে খেলা করছিল। হঠাৎ রাস্তায় একটি সিএনজি অটোরিকশা এসে তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গোপালদী ফাঁড়ির ইনচার্জ আল আমিন ঘটনা নিশ্চিত করেছেন।
 
 
 
ইত্তেফাক/এমআই