ঐন্দ্রিলার সঙ্গে প্রেম করছেন অঙ্কুশ

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১০:১৩
অঙ্কুশ হাজরা, নামটা এ দেশেও বেশ পরিচিত। আর সেটা যৌথ প্রযোজনার ছবির কল্যাণে। তো এই অঙ্কুশ চুটিয়ে কাজ করার পাশাপাশি প্রেমও করছেন। না, এ দেশের কারো সঙ্গে নয় কিংবা কলকাতার বড়পর্দার কারো সঙ্গেও নয়; অঙ্কুশ প্রেম করছেন টালিগঞ্জের ছোটপর্দার নায়িকা ঐন্দ্রিলা সেনের সঙ্গে।
 
সাত পাকে বাঁধা নামে একটি মেগাতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন ঐন্দ্রিলা। আর অঙ্কুশ তো 'কী করে তোকে বলব', 'কেলোর কীর্তি' -এমন নানান মুভির কল্যাণে আজ বড় স্টার।
 
সাত পাকে বাঁধা-র দুষ্টু ঐন্দ্রিলা যে কখনও অঙ্কুশের মন চুরি করে নিয়েছেন, তা বোধ হয় টলিউডের ওই হার্টথ্রব নিজেও জানেন না।
 
তবে অঙ্কুশ যে ঐন্দ্রিলার খুব ভালো বন্ধু, তা ‘ফ্রেন্ডশিপ ডে-র টুইট থেকেই স্পষ্ট। রবিবার সোশ্যাল নেটওয়ার্কিংয়ের সাইটটিতে একটি ছবি শেয়ার করেন অঙ্কুশ এবং ঐন্দ্রিলা। এবং, সেখানেই ভাল বন্ধু বলে অঙ্কুশকে ট্যাগ করেছেন ঐন্দ্রিলা।