মেয়র আরিফুলের জামিন নিয়ে সরকারকে হাইকোর্টের রুল

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৩:০০
সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় কেন জামিন দেয়া হবে না এ মর্মে রুল জারি করেছে হাইকোর্ট। আগামী ১০ দিনের মধ্যে সরকারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
 
মঙ্গলবার বেলা ১২টায় আরিফুলের এক জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি সৈয়দ মো. দস্তগির হোসেন ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।
 
আবেদনের পক্ষে ব্যারিস্টার ময়নুল হোসেন ও রাষ্ট্রপক্ষে ড. মো. বশিরউল্লাহ শুনানি করেন।
 
উল্লেখ্য, চার দলীয় জোট সরকারের আমলে হবিগঞ্জের বৌদ্ধনাথ তলায় এক জনসভায় গ্রেনেড হামলায় গুরুতর আহত হন শাহ এমএস কিবরিয়া। এরপর হাসপাতলে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ হত্যা মামলায় সম্পূরক অভিযোগপত্রে মেয়র আরিফকে অভিযুক্ত করা হয়েছে। ফৌজদারি মামলায় অভিযুক্ত হওয়ায় সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকে তাকে বরখাস্ত করে স্থানীয় মন্ত্রণালয়। এ মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
 
 
ইত্তেফাক/এএসএমইউ/এমআই