তথ্যমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৪:২৪
টেস্ট রিলিফ (টিআর) ও কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) বরাদ্ধের ৮০ ভাগই চুরি হয়- তথ্য মন্ত্রীর এমন বক্তব্যের বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট। 
 
বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি জে এন দেবের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন।
 
রিট আবেদনটি যথাযথ প্রক্রিয়ায় না হওয়ায় খারিজ করা হলো বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী ইউনূস আলী আকন্দ।
 
গত ২৫ জুলাই রাজধানীতে ‘গ্লোবাল সিটিজেনস ফোরাম অন সাসটেইনেবল ডেভেলপমেন্টসামিট ২০১৬’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু বলেছিলেন, টিআর ও কাবিখা বরাদ্ধের ৮০ শতাংশই চুরি হয়। ৩০০ কোটি টাকা বরাদ্ধ হলে এর অর্ধেক যায় এমপিদের পকেটে। বাকি ১৫০ কোটি টাকার সিংহভাগ যায় ইউনিয়র পরিষদের চেয়ারম্যান-মেম্বারদের পকেটে। এ দুর্নীতিকে আমরা চোখ বন্ধ করে প্রশ্রয় দিয়ে যাচ্ছি। এই বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া হয় সরকারের মধ্যে। এমনকি সংসদ সদস্যদের দাবির প্রেক্ষিতে তথ্যমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দু:খ প্রকাশ এবং পরে ক্ষমা চান। কাবিখা ও টিআর প্রকল্পের দুর্নীতির বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে তদন্ত চেয়ে রিট করেন আইনজীবী ইউনূস আলী আকন্দ।
 
 
 
 
ইত্তেফাক/এমআই