ব্যাংকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পকেটমার আটক

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৪:৪৮
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর অগ্রণী ব্যাংকের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে দুই মাস পর এক পকেটমারকে আটক করে পুলিশে দিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।
 
অগ্রণী ব্যাংকের ম্যানেজার মনিরুজ্জামান জানান, লালপুর উপজেলার জোতদৈবকী গ্রামের ইসমাইল হোসেন নামের একজন গ্রাহক ১৩ জুলাই ব্যাংক থেকে সাত হাজার এক শ টাকা উত্তোলন করে পকেটে রাখলে আব্দুস সালাম নামে ওই পকেটমার কৌশলে তার টাকা পকেট থেকে বের করে নেয়। বিষয়টি ব্যাংক ম্যানেজারকে জানানো হলে তিনি ভিডিও ফুটেজ দেখে ওই পকেটমারকে শনাক্ত করেন।
 
সোমবার বিকেলে আব্দুস সালাম ব্যাংকে আসলে সিসি ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ দেখে তাকে সনাক্ত করে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়।
 
ইত্তেফাক/এএসএমইউ
 
থানা পুলিশ জানায়, এ ঘটনার শিকার ইসমাইল হোসেন বাদী হয়ে মামলা করেছেন।