১২ মামলায় বুধবার হাজিরা দেবেন খালেদা জিয়া

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৫:৪৬
 
নাইকো দুর্নীতিসহ ১২টি মামলায় হাজিরা দিতে বুধবার নিম্ন আদালতে যাবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার তার আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।  
 
সানাউল্লাহ মিয়া জানান, ঢাকার মহানগর দায়রা জজ আদালতে নয়টি মামলার শুনানি, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে একটি, ঢাকার বিশেষ জজ ৯ নম্বর আদালতে নাইকো দুর্নীতি মামলা এবং আরো একটি আদালতে মামলার শুনানি রয়েছে।
 
এসব মামলায় আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন। 
 
ইত্তেফাক/এএসএস