প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৩ আগস্ট ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শনির আখড়া থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম ৮ লেন মহাসড়ক উদ্বোধন করবেন। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় সড়কটি পরিদর্শনকালে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের একথা জানান।
তিনি বলেন, ১৩২ কোটি টাকা ব্যয়ে সাড়ে ৭ কিলোমিটার দৈর্ঘ্যের নির্মিত এ সড়কটি দেশের প্রথম ৮ লেন বিশিষ্ট সড়ক। সড়কটি নির্মাণ করতে প্রায় সাড়ে চার বছর লেগেছে।
মন্ত্রী বলেন, দেশে যত বড় মহাসড়ক নির্মাণ করা হোক না কেনো সড়কগুলো দখল মুক্ত না হলে জনসাধারণ এর সুফল পাবে না। তিনি আরও জানান, পর্যায়ক্রমে আরো কয়েকটি মহাসড়ক ৮ লেনে উন্নীত করা হবে।
ইত্তেফাক/এএম।
