স্যামির পরিবর্তে নতুন অধিনায়ক ব্র্যাথওয়াইট

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ১৭:৫৪
কিছুদিন আগেই জানা যায়, ওয়েস্ট ইন্ডিজের দলের নেতৃত্বে থাকছেন না ওয়ার্ল্ড টি-টোয়েন্টি জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নির্বাচিত করা হয়েছে কার্লোস ব্র্যাথওয়েইটকে।
 
আগামী ২৭ ও ২৮ আগস্ট ফ্লোরিডায় ফোর্ট লডারডেলে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুটি টি-টোয়েন্টি ম্যাচে ব্র্যাথওয়েইট ওয়েস্ট ইন্ডিজকে নেতৃত্ব দিবেন।
 
নতুন অধিনায়ক নির্বাচন প্রসঙ্গে নির্বাচক কমিটির চেয়ারম্যান কার্টনি ব্রাউন বলেছেন, `টি-টোয়েন্টি ফর্মেটে ব্র্যাথওয়েইট অন্যতম প্রতিভাবান একজন খেলোয়াড়।ক্রিকেটের প্রতি তার প্রতিশ্রুতি তরুণ ও ভবিষ্যতের খেলোয়াড়দের জন্য অনুপ্রেরণাই বটে। ব্র্যাথওয়েইটের নেতৃত্বে ভারতের বিপক্ষে আমরা একটি প্রতিদ্বন্দ্বীতামূলক সিরিজ আশা করছি।` 
 
ছয় বছরের মেয়াদ শেষে গত শুক্রবার স্যামিকে অধিনায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তার নেতৃত্বে ২০১২ ও ২০১৬ টোয়েন্টি২০ চ্যাম্পিয়নশীপে ওয়েস্ট ইন্ডিজ সাফল্য অর্জন করেছিল। ক্রিকইনফো