উয়েফা সুপার কাপে সেভিয়ার বিপক্ষে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। তবে মঙ্গলবার রাতের লড়াইয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গ্যারেথ বেল খেলতে পারছেন না। আর বিবিসি`র আরেক যোদ্ধা করিম বেনজেমাকে নিয়ে ঝুঁকি নিতে চান না রিয়াল মাদ্রিদের কোচ জিনেদিন জিদান।
ফরাসি এই স্টাইকারও ইনজুরিতে ভুগছেন। তবে রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন চালিয়ে যাচ্ছেন বেনজেমা। সুপার কাপের খেলায় তাকে পাওয়া যাচ্ছে না বলে জানান জিদান। তিনি বলেন, ‘করিম ভালো আছে। কিন্তু গত কয়েকটি ম্যাচে সে খেলেনি। তাকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চাই না। কঠোর পরিশ্রম করছে। নিজেকে ভালোভাবে প্রস্তুত করছে। কখন তাকে মাঠে নামানো যায়, সে বিষয়টি নিয়ে ভাবছি।’
