জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিক নেতারা।
মঙ্গলবার দুপুরে রাজধানী ঢাকাসহ সারা দেশের সাংবাদিক নেতারা বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ফাতেহাপাঠ ও মোনাজাত করেন।
প্রথমে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে পিআইবির চেয়ারম্যান গোলাম সারওয়ার ও মহাপরিচালক শাহ আলমগীর ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাব সভাপতি শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক স্বপন সাহা, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নবনির্বাচিত সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, মহাসচিব ওমর ফারুক, সহসভাপতি সৈয়দ জাফর ওয়াজেদ, শহীদ উল আলম, যুগ্ম মহাসচিব তপন চক্রবর্তী, নির্বাহী সদস্য আসিফ সিরাজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সোহেল হায়দার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিইউজের সাবেক নেতা অঞ্জন কুমার সেন, নির্মল চন্দ্র দাস, মোস্তক আহমদ, নুরুল আমিন, এজাজ ইউসুফী, রতন কান্তি দেবাশীষ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি এসএম জাহিদ হোসেন, সাধারণ সম্পাদক শাহ আলম, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাজেদ রহমান, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আফজাল হোসেন পন্টি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল হালিম, পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মীর্জা প্রমুখ উপস্থিত ছিলেন।
