নতুন সিরিজ নিয়ে আসছেন ‘গেম অব থ্রোন্স’ লেখক

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২০:৩৫
গেম অব থ্রোন্সের বিশ্বব্যাপী সাফল্যের পরে লেখক জর্জ আর আর মার্টিনের লেখা সায়েন্স ফিকশন বই নিয়ে টিভি সিরিজ আসছে। নতুন এই সিরিজের নাম হবে ওয়াইল্ড কার্ড।
 
২২ খণ্ডের এই বইটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রেক্ষাপটে রচিত। কল্পবিজ্ঞান ভিত্তিক এই বইয়ের গল্পটি হচ্ছে, ভিনগ্রহের প্রাণী সারা বিশ্বে একটি প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে দেয়। পৃথিবীর বেশিরভাগ মানুষের মৃত্যু হয়, কারো কারো দৈহিক গড়ন বিকৃত হয়ে যায়। বেচে যাওয়াদের ১ শতাংশ বিশেষ ক্ষমতার অধিকারী হয়ে উঠে যারা এটি ভালো অথবা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করে।
 
এই বইয়ের টিভি সত্ত্ব কিনেছে ইউনিভার্সাল ক্যাবল প্রোডাকশন যারা সাইক ও মি. রোবটের মতো সফল সিরিজ তৈরি করেছে। অনেকগুলো সিরিজ নিয়ে হাজির হবে এই বইটি, জানিয়েছে মার্টিন। বিবিসি।
 
ইত্তেফাক/এসএসএ