দেবিদ্বারে জাল টাকাসহ যুবক আটক

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২২:১৪
কুমিল্লার দেবিদ্বারে এক হাজার টাকার ৩টি জাল নোটসহ রিপন হোসেন (২৩) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
 
মঙ্গলবার বিকাল সোয়া ৫টায় উপজেলার রসুলপুর বাজার থেকে তাকে আটক করা হয়। রিপন বুড়িচং উপজেলার রামপুর গ্রামের সুরুজ মিয়ার ছেলে।
 
দেবিদ্বার থানার উপ-পরিদর্শক (এসআই) মোর্সেদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রসুলপুর বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।