রায়পুরার চরমধুয়া ও বীর চরমধুয়া গ্রামে তীব্র নদী ভাঙন

আপডেট : ০৯ আগস্ট ২০১৬, ২২:৩৮
নরসিংদীর রায়পুরা উপজেলার মেঘনার তীরবর্তী চরমধুয়া ও বীর চরমধুয়া গ্রামে আবারো ভাঙন শুরু হয়েছে।
 
ভয়াবহ ভাঙ্গনে চরমধুয়া ইউনিয়নের দড়িহাটি শিকদারবাড়ি, জান্নার বাড়ি, চরমধুয়া কবরস্থান, নয়াহাটি, বীরচরমধুয়া, গাজীপুরা এলাকায় বাড়িঘর ফসলি জমি, মসজিদ, ঈদগাহ এবং বিশাল জনপদ মেঘনায় বিলীন হয়ে গেছে। ভাঙ্গনের শিকার হয়ে এলাকার ৪-৫ শত পরিবার  গৃহহীন  হয়ে পড়েছে।
 
চরমধুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম শিকদার জানান, নদী ভাঙনের হাত থেকে রক্ষার জন্য ইতিপূর্বে পানি উন্নয়ন বোর্ড নদীর তীরে সাড়ে চার শত ফুট দীর্ঘ একটি বাঁধ তৈরি করেছিল। কিন্তু এতেও রক্ষা হয়নি। নদীর তীব্র স্রোতে বাঁধটি হুমকির মুখে রয়েছে।