মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হাজী জুনাব আলী (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আহত হয়েছেন চারজন।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার ব্রাহ্মণবাজার মিশন পয়েন্টে এ ঘটনা ঘটে।
মৃত হাজী জুনাব আলীর বাড়ি বড়লেখা উপজেলায় বলে জানিয়েছে পুলিশ।
আহতদেরকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চারজনের অবস্থাও আশঙ্কাজনক।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/কেকে
