আবারো হাঙ্গেরিকে স্বর্ণ পদক এনে দিলেন সাঁতারু কাতিনকা হসসু। 'আয়রন লেডি' খ্যাত এই নারীর হাত ধরে নিজের চতুর্থ স্বর্ণ পদক জয় করল হাঙ্গেরি। নিজের গত অলিম্পিকে গড়া রেকর্ড ভেঙ্গে ২০০ মিটার ব্যক্তিগত মিডলে বিভাগে এই পদক জয় করেন কাতিনকা।
হাঙ্গেরির এই আইরন লেডি তৃতীয় স্বর্ণ জয়ের পথে ২০০ মিটার মিডলেতে নিজের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছেন। এর আগে স্বর্ণ জয়ের ক্ষেত্রে কাতিনকার অলিম্পিক আসরের রেকর্ড ছিল ২ মিনিট ৭.৪৫ সেকেন্ড। এবারের আসরে স্বর্ণ জয়ের ক্ষেত্রে তার সময় লেগেছে ২ মিনিট ৬.৫৮ সেকেন্ড।
এই ইভেন্টে দ্বিতীয় হয়েছেন ব্রিটেনের সিওবেন মারিয়ে ওকনার। তিনি ইভেন্টে কাতিনকার থেকে দশমিক ৩০ সেকেন্ড পিছিয়ে ছিলেন। ২০০ মিটার মিডলে সম্পন্ন করতে তিনি সময় নেন ২ মিনিট ৬.৮৮ সেকেন্ড।
তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের মেডিলাইন ডাইরাডো। তার সময় লেগেছে ২ মিনিট ৮.৭৯ সেকেন্ড।
